অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০২ । রোমান্টিক ভালোবাসার গল্প

অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০২ । রোমান্টিক ভালোবাসার গল্প

লেখকঃ- হৃদয় আহমেদ অয়ন 

অভিমানী বউয়ের ভালোবাসা



বউঃ- আমি তোমাকে এতোদিন হলো বলছি বাড়িতে যাবো। নিয়ে যাবে নিয়ে যাবে করে ১ মাস পার করে দিয়েছো। আমি অপেক্ষা করতে করতে আজ ভাবলাম হয়তো আমাকে বাড়িতে নিয়ে যাবে এটা বলবে। কিন্তু যদি মা- বাবা আসে তাহলে আমি বাড়িতে যাবো কি করে। তুমি থাকো তোমার বাবা- মা কে নিয়ে আমি কালকেই বাবার বাড়ি চলে যাবো।

আমি উঠে বউকে ধরে বললাম, দেখো তানিয়া আমি চেয়েছিলাম এই মাসের বেতন টা পেলেই  তোমাদের  বাড়িতে যাবো। কিন্তু বাবা আজকে ফোন করে বললো আমাকে দেখার জন্য ঢাকায় আসবে। তাই নাহ্ করতে পারিনি। 

(বউ অনেকটা অভিমান করে আছে🙇‍♀️🙇‍♀️)

আমিঃ-  আচ্ছা, বাবা- মা বাড়িতে চলে গেলেই তোমাদের বাড়িতে রেখে আসবো। আর তোমাকে রেখো আসবো যতোদিন খুশি তুমি থেকে নিও।ো

বউঃ- রেখে আসতে হবে নাহ।আমি একাই যাবো😡

... অনেক বুঝানোর পরে বউয়ের মুখে একটু হাসির অংশ দেখতে পেলাম... বিয়ের আগেই জানতাম তানিয়া অনেক ভালো একটা মেয়ে। হয়তো অভিমান করে এই কথাগুলো বলছে। 



পরের দিন সকালে বাবা ফোন দিয়ে বললো গাড়িতে উঠেছে। কয়েক ঘন্টার মধ্যে এসে পৌছাবে। আমি তানিয়া কে বলে আসলাম বাবা- মা কে  বাসস্টপ থেকে যেন বাসায় নিয়ে আসে।বিকালে অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসলাম। এসে মা- বাবার মুখ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেল। ছোট্ট একটা সংসার আমাদের।  এদিকে বেতনের অল্প কিছু টাকা দিয়ে ছোট্ট একা বাসা ভাড়া নিয়ে থাকি।রাতের খাওয়া শেষ করে সবাই গল্পেও আড্ডায় ব্যাস্ত। মা কথায় কথায় বলছে, কবে আমরা দাদা-দাদি ডাক শুনবো। কবে খেলা করবো আমাদের নাতি নাতনির সাথে।  

👉 কখনো কাউকে অবহেলা করবেন না | Heart Touching Love Story

👉 ছোট একটি মোটিভেশনাল গল্প যা আপনার চিন্তা ভাবনাকে বদলে দিতে পারে। Bangla motivational story

বউ লজ্জায় দেখি মুখটা লুকানোর চেষ্টা করছে। রাত প্রায় অনেক হয়ে গেছে,ঘুমাতে হবে । 

বাবা-মা কে বিছানায় ঘুমানোর ব্যাবস্থা করে আমরা দুইজন ডাইনিং এর পাশে শুয়ে পরলাম। বউ আমার মাথায় হাত দিয়ে ঘুম পারিয়ে দেওয়া চেষ্টা করছে। সকালে হতেই বউ ডাকছে, ঔ উঠো রে সকাল হয়ে গেছে তো!

আমিঃ- হুমমমমম,আর একটু ঘুমাতে দেও🥱

বউঃ- আরে অফিস যেতে হবে তো। উঠো😊

আমিঃ- মুখটা অন্যদিকে নিয়ে বললাম, আর একটু ঘুমাই আচ্ছা 😔

বউঃ- আমার মুখ চেপে ধরে বললো, আসতে বলো.  বাবা মা ঘুমাচ্ছে তো।

আমিঃ- বউয়ের কথা শুনে অবাক হয়ে বসে পরলাম। বউয়ের দিকে তাকিয়ে আছি 🥺

বউঃ- তারাতারি গোসল করে আসো। আমি নাস্তা রেডি করছি। ( বউ চলে গেলো)

আমিঃ- বউ একটু রাগী হলেও আমি জানতাম মনটা অনেক ভালো। কিন্তু আমার বাবা- মায়ের প্রতি যে এতো ভালোবাসা সেটা বুঝতে বাকি রইলো না। 

আমি গোসল করার জন্য ওয়াশরুমে গেলাম। একটু পরে  বউকে ডেকে বললাম... তানিয়া,  ঐ তানিয়া..? 

বউঃ- দৌড়ে আমার কাছে এসে,কি হচ্ছে  এইসব, চিৎকার করছো কেন?  বাবা- মা ঘুমাচ্ছে জানো নাহ নাকি😡

আমিঃ- তয়লা টা আনতে ভুলে গেছি😔

বউঃ- তোমার তো কিছুই মনে থাকে না। কিছুদিন পরে দেখবো আমাকেও ভুলে গেছো। আচ্ছা দাড়াও আনছি😠


একটু পরে বউ দরজায় নক করছে।  আমি দরজা টা একটু খুলে হাত দিলাম। বউ তয়লে টা দিয়ে চলে যেতে লাগছে।  আমি ডাকলাম তানিয়া ঐ তানিয়া..

বউঃ- একটু পিছনে এসে..  মাথা হালকা বাকা করে আবার কি😡

আমিঃ-  হাত টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম🙈

বউঃ- কি করছো এইসব, বাবা- মা আছে...।

আমিঃ- ঘুমাচ্ছে। 

বউঃ- ছাড়ো প্লিজ, রান্না করছি তো।

আমিঃ- একটু প্লিজ😔😔

বউঃ- আমার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছে। কিন্তু আমি বুকের মধ্যে চেপে ধরে আছি। একটু পরে মার আওয়াজ, বউমা...🤨

বউঃ- ছাড়ো, মা উঠে পরছে...

চলে গেলো...🥺🥺🥺🥺🥺🥺🥺🥺

______

______________

👉 নীল ছায়া । ভালোবাসার গল্প

👉 ফেসবুকের সেই মেয়েটি । ভালোবাসার গল্প

খাওয়া শেষ করে অফিসে চলে গেলাম।  মা ডেকে বললো বাবা সাবধানে যাবি কিন্তু। যেতে যেতে মা বাবার কথা ভাবছি। ছোট্টবেলা অনেক কষ্টে মানুষ হয়েছি। আমি মা কে একবেলা খেয়ে মুখে হাসি নিয়ে সংসার করতে দেখেছি। জীবন যুদ্ধে বাবাকে কখনো হার মানতে দেখিনি। অনেক বাধা বিপত্তি পেরিয়ে বাবাকে দেখেছি সংসার এর হাল শক্ত করে ধরে রাখতে।   বাবার সামর্থ থাকলে সন্তান এর চাওয়া কখনো অপূর্নতা রাখে না কোন বাবা।মাঝে মাঝে মনে হয় এই শহর ত্যাগ করে বাবা মায়ের সাথে গ্রামে থাকতে। কিন্তু দরিদ্র তখন পিছনে লেগেই থাকবে। বাবা-মা কে অনেক বলেছি এসে আমাদের সাথে থাকতে। কিন্তু তারা কখনো আসতে রাজি হয়না। বাবা সরাসরি বলে তার পৈত্তিক সম্পত্তি রেখে কোথাও যাবো না। ভাবতে ভাবতেই কিছুটা পথ যাওয়ার পরে পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দেয়😭 

চোখ খুলে দেখি পাশের একটা হসপিটালে ভর্তি আছি। বাবা- মা তানিয়া পাশে বসে কান্না করছে। উঠে বসতে চাইলে তানিয়া বললো.. ডাক্তার নড়াচড়া করতে বারন করেছেন।  মা আমার কছে এসে বললো বাবা,  বাবারে 😭😭

আমিঃ- আহা, কান্না করছো কেন। আমি ঠিক আছি তো। কিন্তু মায়ের অবুঝ মন কান্না করেই যাচ্ছে। 

একটু পরে দেখি আপু আসলো। দৌড়ে এসে আমায় জরিয়ে ধরে ওভাই রে কি হয়েছে তোর।

ডাক্তারঃ- আরে আপনারা এভাবে কান্না করছেন কেন। প্রেসেন্ড একদম ঠিক আছে। মাথায় একটু আঘাত লাগার কারনে জ্ঞান হারিয়েছিলো। এখন সম্পূর্ন ঠিক আছে বিকালে বাসায় নিয়ে যেতে পারবেন। 

আমিঃ- মনে মনে ভাবছিলাম যেই মানুষটা আমার পরিবার কে বলেছে তাকে ধন্যবাদ দেওয়ার আগে কিছু খাতির যত্ন করে নিতাম😡

 বিকালে বাসায় চলে আসলাম।  আপু, বাবা-মা সবাই সহ আরো একটা দিন কেটে গেলো।পরের দিন আপু চলে গেলো তার বাড়িতে।  আমি অফিস থেকে ছুটি নিয়ে  পুরোপুরি সুস্থ হওয়ার অপেক্ষা করছি।

আমাদের গুগল নিউজ ফলো করুন।

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করুন।


পুরো গল্প পারার অনুরোধ রইলো। আশা করি ভালো লাগবে এবং জীবনের কিছুটা পদক্ষেপে কাজে আসবে।


পরের পর্ব পেতে অপেক্ষা করুন🥰

ধন্যবাদ ☺️

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.