অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৪ । রোমান্টিক ভালোবাসার গল্প

 অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৪ । রোমান্টিক ভালোবাসার গল্প

লেখকঃ হৃদয় আহমেদ অয়ন

অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৪ । রোমান্টিক ভালোবাসার গল্প



এই মাসের বেতন টা পেয়ে গেলাম। অফিস থেকে ছুটি নিলাম বউকে শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য।  বউ আমার জন্য অপেক্ষা করছে। আমি অফিস থেকে এসেই  তানিয়া কে নিয়ে রওনা দিবো .বাসায় এসে দেখি বউ আয়নার সামনে দাড়িয়ে আমার   পছন্দের কালো একটা শাড়ী পরে সাজুগুজু করছে খোলা চুল বাসাতে ধোলা খাচ্ছে আর নরম সুন্দর কোমড় টা দেখা যাচ্ছে।  আমাকে দেখে বললো তারাতারি ফ্রেশ হয়ে নাও। আমার আর একটু সময় লাগবে। আমি অফিসে ব্যাগ টা বিছানার উপর রেখে আসতে করে বউয়ের দিকে এগিয়ে যাচ্ছি।  পিছন থেকে নরম কোমড়ে হাত দিয়ে জরিয়ে ধরলাম। 

বউঃ- আহা,ছাড়ো তো 🙈

আমিঃ- আমি কি ধরেছি নাকি যে ছেড়ে দিবো🥰

বউঃ- আমার দিকে তাকিয়ে, সবসময়  ভালো লাগে নাহ্ কিন্তু , অনেক কষ্ট করে একটু সেজেছি 💁‍♀️সব নষ্ট করে দিবা নাকি😡

আমিঃ- হুম, সব এলোমেলো করে দিবো।অনেক সুন্দর লাগছে তোমাকে😘

বউঃ- যাও তো। সব সময় ভালো লাগে নাহ্😡 ( একটু রাগান্বিত হয়ে বললো মনে হয়)

আমিঃ- ছেড়ে দিয়ে বিছানায় একটু মন খারাপ করে বসে আছি🙇‍♂️

বউঃ- আমার পাশে এসে.. রাত হয়ে গেছে তো যাও প্লিজ ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করে নাও।

আমিঃ- কথা না বলে উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলাম। 

...... এতো সুন্দর ফিলিংস টা এক মিনিটেই নষ্ট করে দিলো।......

আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছি।  বউ এসে আমায় জরিয়ে ধরলো। একটু হাত দিয়ে চুলগুলো ঠিক করে দিয়ে বললো এতো ছেলেমানুষী করো কেন। সবসময় অবুঝ এর মতো করো শুধু।  আমি কিন্তু যাবো না বাড়িতে।  আমি বউকে বললাম মন খারাপ করিনি 🥺 বউ আমার কথা শেষ না হতেই মুখটা আমার মুখে লাগিয়ে একটা 🙈🙈🙈 

বউঃ- এবার খুশি হয়েছো। চলো বাবা- মা অপেক্ষা করছে।

বাইক নিয়ে বেড়িয়ে পরলাম। বউ পিছন থেকে আমাকে শক্ত করে চেপে ধরে বসে আছে। রাতের শহরে চলতে মাঝে মাঝে ভালোই লাগে। কিছুটা পথ যাওয়ার পরে একটা রাস্তার পাশে ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম। গাড়িটা পার্কিং করে কয়েকটা  সিগারেট নিলাম। তার মধ্যে থেকে একটা সিগারেট খাচ্ছি আর তানিয়া বাইকের পাশে দাড়িয়ে আমার অপেক্ষা করছে। একটু পরে পরে বলছে হয়নি এখনো...😡

আমি আর একটু আর একটু করে প্রায় ৫/৭ মিনিট পার করে দিলাম।  শ্বশুর বাড়িতে যাওয়ার পর সবাই ঘুমানোর আগে আর সিগারেট খাওয়া হবে না। সবাই ঘুমানোর পরে ছাঁদে গিয়ে সিগারেট খেতে হয়।  বাইক নিয়ে আবারো রওনা দিলাম.....🏍️🏍️


---------

---------------------

----------------------------------------

এসে পৌঁছে গেলাম তানিয়াদের বাড়িতে। তানিয়ার মা- বাবা আমাদের দেখে অনেকটাই খুশি হলো।

শ্বশুরি বললোঃ- সেই কখন থেকে অপেক্ষা করছি। 

তানিয়াঃ- রাস্তায় কতো কাজ করতে হয়.দেরি তো একটু হবেই।

শ্বাশুড়িঃ- রাস্তায় আবার কি কাজ থাকে..?

তানিয়াঃ- দোকান থেকে কি যেন কিনতে হয়। আগুন লাগাতে হয়.!! আবার খেতেও হয়।

শ্বাশুড়ি ;- কি বলছিস এইসব।

আমিঃ- তানিয়ার দিকে তাকিয়েঃ- মিথ্যে কাশি দিয়ে বিপদ সংকেত দিলাম। যাতে করে এখানেই চুপ হয়ে যায়।

আরো করুন,

👉 অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ- ০১ । রোমান্টিক ভালোবাসার গল্প


👉 কখনো কাউকে অবহেলা করবেন না | Heart Touching Love Story


শ্বাশুড়ি বললো যাও বাবা তুমি ফ্রেশ হয়ে আসো। খাওয়া শেষ করে সবাই একসাথে গল্প করবো। তানিয়ার দিকে তাকিয়ে বললো তুইও ফ্রেশ হয়ে আায়.. 🥰

..খাওয়া শেষ করে সবাই মিলে গল্প করছি। এখানেও আমার বাবা- মায়ের মতো একটাই কথা, কবে সন্তান হবে আমাদের।তারা কবে নানা নানি ডাক শুনবে। 

শুনতে শুনতে এখন মনে হয় অনলাইন থেকে একটা অর্ডার করে নেই। লজ্জায় সেখান থেকে উঠে রুমে চলে আসলাম। 


.......

..................

আমি চেয়েছিলাম আরো কিছুদিন যাওয়ার পরে তানিয়া কে সন্তান দিবো। তানিয়া আমার কথার সাথে একমত ছিলো। কিন্তু দুই পরিবারের তারাহুরোর মধ্যে আর মনে হয় দেরি করলে চলবে না। সবার স্বপ্ন টা পূরণ করতে হবে৷ একটু পরে তানিয়া আসলো..

তানিয়াঃ- কি হলো, মাঝখানে থেকে চলে আসলে কেন?

আমিঃ- এমনি..! বাবা মা কোথায়?

তানিয়াঃ- শুয়ে পরেছে.

আমিঃ- আচ্ছা থাকো আমি একটু ছাঁদ থেকে ঘুরে আসি..।

তানিয়াঃ- আমিও যাবো..!

তানিয়া কে সাথে নিয়ে ছাঁদে আসলাম। আকাশের চাঁদ টা অনেক কাছে থেকে দেখা যাচ্ছে।  পুরো শহর টা প্রায় নিস্তব্ধ। আমি আর তানিয়া ছাঁদে দাড়িয়ে। সিগারেট শেষ করে কিছুক্ষণ পরে রুমে এসে ঘুমিয়ে পরলাম। 

আমার ছুটি শেষ হয়ে গেলো। তানিয়া কে রেখে আসতে চাইলাম। কারন তাকে কথা দিয়েছিলাম তার যতোদিন ইচ্ছে সে থেকে আসবে। কিন্তু তানিয়া আমাকে রেখে একা থাকতে রাজি ছিলো না। তাই অবশেষে শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে আমাদের বাসায় চলে আসলাম🥰🥰

আরো পড়ুন,

👉 অভিশপ্ত জীবনের গল্প পর্বঃ ১ম । কষ্টের ভালোবাসর গল্প


👉 মেয়েটা সত্যি ভালোবাসতো ১ম পর্ব । ভালোবাসার গল্প


আমি নিয়মিত অফিস করছি। একদিন তানিয়া আমায় ফোন করে বললো খুশির খবর আছে। আমি অনেবার জানতে চাইলে বললো না। বাসায় আসলে তবেই বলবে। আমি অফিস শেষ করে বাসায় আসলাম। দরজা নক করতে দেখি তানিয়া অনেক সুন্দর করে সেজে আছে। আমি বললাম কি বেপার বউ এতো সুন্দর করে সেজে আছে। কারন কি নতুন কোন আবদার আছে নাকি। 

তানিয়াঃ- মুখে একটু অভিমান নিয়ে। আমি কি সব সময় তোমার কাছে বায়না করি নাকি। ওকে,আমি আর সেজে থাকবো না।

আমিঃ- আরে রাগ করছো কেন। আমি তো এমনি বলছিলাম( হাত দিয়ে বউয়ের চুল গুলো কানের ঐদিক দিয়ে বললাম)

তানিয়াঃ-  আমার জন্য কি এনেছো..!

আমিঃ- কিছু আনি নাই। টাকা ছিলো না..!

তানিয়াঃ- একটু হেসে বললো আচ্ছা..।

আমিঃ- ব্যাগ থেকে একটা চকলেট বের করে দিলাম.🥰

এবার বলো কি খুশির খবর..!! 

তানিয়াঃ- আমার লজ্জা করছে..🙈

আমিঃ- আহা বলো। শোনার জন্য মনটা কেমন করছে..! 

তানিয়া.. ---------- আমি মা হতে চলেছি, আর আপনি বাবা🙈🙈🙈🙈🙈


👉


পরের পর্ব পেতে অপেক্ষা করুন❤️❤️

ধন্যবাদ🥰🥰

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.