তালাকনামা(divorce) পর্বঃ- ০৩ । রোমান্টিক ভালোবাসার গল্প
লেখকঃ- হৃদয় আহমেদ অয়ন
সারা ফ্লাটে কোথাও খুজে না পেয়ে বারবার ফোন দিচ্ছি ফারিয়ার নাম্বারে। রিংটোনের শব্দ শুনে দেখলাম ফোনটা তার রুমে পরে আছে। অবশেষে বাড়িতে ফোন দিলাম। মা ফোনটা রিসিভ করলো..
মাঃ- বাবা কেমন আছিস তুই..?
আমিঃ- মা আমি ভালো আছি,কিন্তু.!
মাঃ- কিন্তু কি হয়েছে..??
আমিঃ- মা ফারিয়া কে খুজে পাচ্ছি না।ফোনটা বাসায় রেখে গেছে।
মাঃ- তুই নিশ্চয়ই কিছু বলেছিস তাইতো।
আমিঃ- নাহ্ মা, তবে সকালে ঘুমচ্ছিলাম। আমাকে ডেকে বললো নাস্তা করেন। অনেকবার ডাক দেওয়ার কারনে আমি রেগে বলেছিলাম পরে খাবো। তারপরে ঘুম থেকে উঠে দেখি কোথাও নেই।
মাঃ- দেখ কোথাও হয়তো রাগ করে বসে আছে🥺
আমিঃ- মার সাথে কথা বলতে বলতে ছাঁদে আসলাম। দেখলাম এই রোদের মধ্যে সাথে ছোট্ট একটা গাছের নীচে ফারিয়া বসে আছে। মাকে আস্তে করে বললাম মা, ছাঁদে বসে আছে। আমি তোমাকে পরে ফোন করছি। ফোনটা কেটে দিয়ে ফারিয়ার পাশে গিয়ে দাঁড়িয়ে বললাম, কি হলো এখানে বসে আছেন কেন.?
ফারিয়াঃ- এমনি, ভালো লাগছে তাই বসে আছি।
আমিঃ- কিন্তু ফোনটা তো সাথে নিয়ে আসবেন তাইনা।
ফারিয়াঃ- মনে ছিলো না..!
আমিঃ- খেয়েছেন..?
ফারিয়াঃ- ক্ষুদা লাগেনি।
আমিঃ- কতো বেলা হয়েছে খেয়াল করেছেন..? এখনো কিছু খাননি কেন।
ফারিয়াঃ- বাসায় খাওয়ার মতো কিছু ছিলোনা।
আমিঃ- ফারিয়ার কথা শুনে মনে পরলো,ঠিকি তো বাসায় কিছু নেই। কালকের নাস্তা টা বাইরে থেকে এনেছিলাম। কিন্তু বাজার করা হয়নি এখনো। নিজের প্রতি একটু বিরক্ত হয়ে বললাম,
সরি.. আপনি রুমে আসেন। আমি ৫ মিনিটের মধ্যে বাইরে থেকে খাবার নিয়ে আসছি।
ফারিয়াঃ- ক্ষুধা নেই আমার, আপনি খেয়ে আসেন।
আমিঃ- সরি বললাম তো। মনে ছিলো না প্লিজ আমি বুঝতে পারছি আপনার অনেক ক্ষুধা লেগেছে। আপনি রুমে একটু অপেক্ষা করুন। আমি খাবার নিয়ে এখনি আসছি। নীচে যাওয়ার সময় আবারো বলে গেলাম এই কথা।
আমি তাড়াতাড়ি করে নীচে থেকে খাবার নিয়ে রুমে আসলাম৷ এসে দেখি ফারিয়া তার রুমে বসে মার সাথে কথা বলছে। মা হয়তো জানতে চেয়েছে ফারিয়ার মন খারাপের কারণ কি..? ফারিয়া বলছিলো , সারাক্ষণ রুমেই থাকি তাই একটু ছাঁদে গিয়েছিলাম। হৃদয় ঘুমাচ্ছিলো তাই আর ডেকে বলিনি। আমি খাবার প্লেটে দিচ্ছি এই সময় ফারিয়া আমায় ডেকে বললো, মা কথা আপনার সাথে বলবে।
আমিঃ- ফোনটা হাতে নিয়ে বললাম.,, হ্যা মা বলো..?
মাঃ- ফারিয়া কে এই মাসেই ঘুরতে নিয়ে যাবি।
আমিঃ- কিন্তু মা...
মাঃ- কোন কিন্তু না। যা বলেছি তাই করবি, মেয়েটা সারাক্ষন ঘরে থাকে।মনে থাকবে তো কি বললাম।
আমিঃ- আচ্ছা, তোমাকে রাখি এখন। অনেক ক্ষুধা লেগেছে।
মাঃ- আচ্ছা খেয়ে নি।
ফারিয়াকে সাথে নিয়ে খেয়ে নিলাম। বিকালে বাসায় রান্না করার জন্য যা যা লাগে কিনলাম। বাসায় এসে দরজা নক দিতেই ফারিয়া দরজা টা খুলে দিলো। সবকিছু দেখে ফারিয়া আমায় বললো এইসব এনেছেন কেন..?
আমিঃ- কেন এনেছি মানে, ঐখন থেকে বাসায় রান্না হবে এই জন্য..!
ফারিয়াঃ- কিন্তু আমি তো রান্না করতে পারি না...!!
আমিঃ- কিহ্। রান্না করতে পারেন নাহ্ মানে। তাহলে মা দেখে শুনে এটাকে আমার জন্য পছন্দ করেছে। যে কীনা রান্না টাও করতে জানে না।
ফারিয়াঃ- কি বললেন..?
আমিঃ- জ্বি,কিছু না।
ফারিয়াঃ- শোনেন, আমি মায়ের বাড়িতে কিন্তু চাকর ছিলাম না। তবে কিছুটা পারি আর কিছুটা শিখিয়ে দিলেই পারবো..!
আমিঃ- কিন্তু এখানে কে শিখাবে আপনাকে..?
ফারিয়াঃ- আমার দিকে তাকিয়ে হাসছে..!
আমিঃ- আরে আমার দিকে তাকিয়ে হাসছেন কেন।
ফারিয়াঃ- মা বলেছিলো আপনি নাকি অনেক ভালো রান্না করতে জানেন।
আমিঃ- নাহ্, ইয়ে মানে, কিছুটা শিখেছিলাম। যখন হোস্টেল থেকে কলেজে পরাশোনা করতাম তখন মাঝে মাঝেই বুয়া রান্না করতে আসতো না। তখন বন্ধুরা মিলে মিশে রান্না করতাম।
ফারিয়াঃ- তাহলে তো হয়েই গেলো, আপনি আজকে আমাকে রান্না করা শিখাবেন।
আমি..........!!!!
ফারিয়াঃ- হুম। যদি আপনি বাইরের খাবার খেতে পারেন তাহলে শিখাতে হবে না। বাইরে থেকে খেয়ে নিবেন।
আমিঃ- আচ্ছা বিকালে শিখাবো। সারাদিন শেষে বিকেল হলো.. আমি বসে বসে তরকারি কাটা শেখাচ্ছি, ফারিয়া হা করে তাকিয়ে দেখছে। এরপর একটু একটু করে সব শিখিয়ে দিলাম। রান্না শেষে খাওয়ার সময় ফারিয়া প্রসংশা করে বললো, মা সত্যি বলেছিলো, আপনি আসলেই অনেক ভালো রান্না করেন।
খাওয়া শেষে দুইজনে দুই রুমে ঘুমিয়ে পরলাম😢 সকালে উঠে দেখি ফারিয়া খাবার টেবিলে সবকিছু তৈরি করে রেখে গোসল করছে। আমি ডাক দিলাম ফারিয়া, ফারিয়া...??
ফারিয়াঃ- হুম, গোসল করছি তো।
আমিঃ- খেতে হবে, তারাতাড়ি আসেন।
ফারিয়াঃ- আমার দেরি হবে। আপনি খেয়ে নেন, নাহলে আবার অফিসে যেতে লেট হয়ে যাবে।
আমিঃ- প্লেটে ভাত নিয়ে খাওয়া টা শেষ করে চলে গেলাম। সবকিছু ঠিক ছিলো কিন্তু ঝালের পরিলাম টা একটু বেশি ছিলো। যাই হোক কোন ব্যাপার না, অনেক কষ্টে মেয়েটি রান্না করেছে তাই সহ্য করে খেয়ে নিলাম।
অফিসে আসার পরে ফারিয়া বললো..
আপনি এতো ঝাল হওয়ার পরে কেমন করে খাইলেন।
আমিঃ- দেখেন আপনি অনেক কষ্টে ভালোবেসে রান্না করেছিলেন। তাই ঝালের থেকে মিষ্টি টা বেশি মনে হয়েছে। ফারিয়া কিছু না বলে কেটে দিলো। দুপুরের খাবার টা অফিস থেকে খাওয়ানো হয়। তাই আর খাবার নেওয়ার কোন প্রয়োজন হয়না। বিকালে বাসায় এসে দেখি ফারিয়া রান্নার কাজে ব্যাস্ত। অনেকটাই বিরক্তি হওয়ার পরেও একটু ভালো করে রান্না করার চেষ্টা করছে। আমি একটু হেল্প করার জন্য কিচেনে আসলাম। ফারিয়া আমায় দেখে বললো, আপনি কেন এসেছেন..?
আমিঃ- আপনাকে হেল্প করতে।
ফারিয়াঃ- নাহ্। আমি একাই পারবো, আপনি সারাদিন অফিসে কাজ করেছেন। একটু রেস্ট নিতে হবে। রুমে বসেন আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে।
আমিঃ- আরে কে বললো আমি পরিশ্রম করেছি। অফিসে তো সারাদিন বসেই থাকতে হয়। আপনি একটু হেল্প করতে দিন,তারাতাড়ি রান্না টা হয়ে যাবে। আর আপনি ও ভালোভাবে শিখতে পারবেন। পরে সবুজের সাথে বিয়ের পরে রান্না করে খাওয়ালে অনেক খুশি হবে।
ফারিয়াঃ- একটু মিষ্টি করে হেসে দিলো।
রান্না শেষ করে খাওয়ার সময় ফারিয়া কে বললাম, সবুজের সাথে কথা হয়েছে....???
পরের পর্ব পেতে অপেক্ষা করুন🥰
ধন্যবাদ❤️🥰
