গল্পঃ অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৭ । রোমান্টিক ভালোবাসার গল্প
লেখকঃ- হৃদয় আহমেদ অয়ন
বাড়িতে এসে বাবার সাথে কৃষিকাজ শুরু করলাম। গাছের নিচে বউয়ের পাশে বসে ভাত খাওয়ার ইচ্ছে টা ছিলো ছোট্টবেলা থেকে😌অবশেষে আল্লাহ সেটাই পূরণ করেছে। বউ গ্রামীণ শাড়ী পরে মাঝে মাঝে আমার জন্য খাবার নিয়ে আসে।আর আমি গাছের নীচে প্রাকৃতিক বাতাসে বসে বউয়ের হাতে খাবার খাই। তবে হারিয়ে যাওয়া চাকরি ফিরে পাওয়ার ইচ্ছে টা ছিলো দিগুণ। আমাদের ছোট্ট মেয়ে ধীরে ধীরে বরো হতে শুরু করলো। আমাকে একটু একটু করে ডাক দেয় বাবা বলে।মেয়ের ডাক শুনে ভুলে যাই সব কষ্ট। কিছুদিন পরে হটাৎ খবর পেলাম তানিয়ার বাবা আর বেচে নেই। বউকে নিয়ে ঢাকায় চলে আসলাম। বিদেশে চিকিৎসা করার জন্য যেই বাড়িটা ছিলো সেটাও ব্যাংকের কাছে জমা ছিলো। অনেক ঝামেলা পারি দেওয়ার পরেও বাড়িটা আর ফেরানো যায়নি। কারন লোন নেওয়া টাকা গুলো পরিশোধ করতে হলে বাড়ি সহ জমিটা বিক্রি করে দিতে হবে। সরকারি আইন অনুযায়ী আমাদের একটা আস্থা দেওয়া হলো আপনাদের পাওনাটুকু বুঝিয়ে দেওয়া হবে...🥺
______
আরো পড়ুন,
👉তালাকনামা পর্বঃ- ০১ । রোমান্টিক ভালোবাসার গল্প
__________
মেয়ের বয়স ১ বছর পূর্ণ হলো। উৎসব করে জন্মদিন পালন করলাম। অনেক সুখে দিনগুলো কাটছিলো। কাজের শেষে শরীর অনেকটাই ক্লান্ত লাগে। বউ আদর করে হাত বুলিয়ে দেয়। রাতে মেয়েকে পাশে নিয়ে ঘুমিয়ে যাই। এখন বউয়ের অভিমান টা বড্ড শান্ত হয়ে গেছে। আগের মতো খুব একটা বায়না করেনা। তবে মাঝে মাঝে সবুজ ঘাসের উপর বসে চাঁদ দেখতে চায়। তানিয়ার বাবার কয়েক মাস পরে তার মা ও পৃথিবী থেকে বিদায় নেয়। তানিয়ার আমি ছাড়া আর কেউ ছিলো না এই পৃথিবীতে। একদিন মাঠে কাজ করে বাসায় এসে জানতে পারলাম আমাকে ফোনে কেউ চেয়েছিলো। নাম্বারে ফোন দিতেই সেই অফিসের বস, সামাল দিলাম আমি 🙋♂️আমাকে বললো..
বসঃ- হৃদয় সাহেব, কেমন আছেন..?
আমিঃ- জ্বি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন..?
বসঃ- হুম, আমি ভালো আছি। তা, অনেক দিন হয়ে গেলো খোজ খবর নেই আপনার..! কোথাও চাকরি করছেন নাকি..?
আমিঃ- নাহ্, আপনার ওখানে চাকরি টা চলে যাওয়ার পরে আর চাকরি হয়নি। মেয়ে জন্মগ্রহণ করার পরে দেশের বাড়িতে চলে আসি। এখানেই কৃষিকাজ করছি।
বসঃ- কি বলছেন...!!! আপনার মতো একজন শিক্ষিত মানুষ হয়ে গ্রামের জমিতে কৃষিকাজ করছেন🙄
আরো পড়ুন,
👉অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৬ । রোমান্টিক ভালোবাসার গল্প
আমিঃ- কি করবো বলেন..! আপনি তো জানেন এই শহরে একটা চাকরি পাওয়া কতোটা কঠিন।
বসঃ- আপনি কি আবার চাকরিতে যোগ দিতে চান।
আমিঃ- জ্বি৷ কিন্তু..!!!!
বসঃ- আমি আপনাকে কথা দিলাম আপনি চাকরি টা আবার পাবেন।ফোনটা কেটে দেওয়ার আগে বললো আপনাকে জয়েন দেওয়ার জন্য ফোনে ডেকে নেওয়া হবে।
পরিবারের সবার সাথে কথা বললাম। মা- বাবা আমাকে আর ঢাকায় আসতে দিতে রাজি না। এই বয়সে তারা আমার সাথেই থাকতে চায়। কিন্তু আমার মেয়েকে মানুষের মতো মানুষ করতে হবে। গ্রামে ভালো কোন স্কুল নেই। অনেক কষ্টে পরিবার কে রাজি করিয়ে আবারো ঢাকায় এসে চাকরিতে জয়েন করলাম। বেতন আগের থেকে কিছুটা পরিমানে বেশি। শুনেছিলাম জন্মের আগেই মহান আল্লাহ তা'লা আমাদের খাবারের ব্যবস্থা করে রাখেন। আমার মেয়ের জন্মগ্রহণ হয়তো এটাই তার প্রমান।কিন্তু তানিয়া ও মেয়েকে আমার সাথে আনা হয়নি। বাবার শরীর টা খুব একটা ভালো নেই। বাবাকে দেখাশোনা করার জন্য তানিয়া কে বাড়িতে রেখে আসলাম।প্রায় দুইমাস পরে ফোনে খবর আসলো বাবা আর বেচে নেই, জন্মদাতা পিতা হারানোর শোকে অনেকটাই ভেঙে পরেছিলাম। আমার অভিমানী মিষ্টি বউয়ের ভালোবাসা ও সাহস জাগিয়ে দেওয়ার কারনে আমি শক্তি পেয়েছিলাম ( জন্ম নিলে মৃত্যুর সাধ গ্রহণ করতেই হবে। মানুষ মরনশীল, একদিন সবাই কে এই দুনিয়া থেকে বিদায় জানাতে হবে। শুধু মানুষের মাঝে বেচে থাকবে আমাদের ব্যবহার ও কার্যকলাপ)
.......
আরো পড়ুন,
...............
মা, বউ ও মেয়েকে ঢাকায় নিয়ে আসলাম। বাবা হারানোর কষ্ট ভুলে কিছুটা সুখে আমাদের দিন পারি দিচ্ছিলাম। দেশের বাড়িতে আর খুব বেশি যাওয়া হয়না। মাঝে মাঝে বরো আপু আমাদের সাথে দেখা করার জন্য ঢাকায় আসে। হটাৎ. অফিসের একটা বন্ধু বোনের বিয়েতে দাওয়াত পেলাম। মা, বউ ও মেয়ে সহ সবাই নিয়ে বিয়েতে হাজির হইলাম। অনেক আনন্দে বিয়ে পারি দিয়ে বাসায় চলে আসলাম। রাতে ঘুমানোর আগে খেয়াল করলাম বউ অভিমান করে অন্যদিকে শুয়ে আছে, মেয়ে ঘুমিয়ে পরেছে। আমি কাছে নেওয়ার চেষ্টা করছি কিন্তু বউ আমার বড্ড অভিমান করে আছে। আমার হাত বারবার সরিয়ে দিচ্ছে 🥺 আমিঃ- কি হয়েছে..? এমন করছো কেন🥺
বউঃ-কিছু হয়নি! ভালো লাগছে না,তুমি ঘুমিয়ে পরো।
আমিঃ- দেখো তানিয়া, বিয়ের এতো দিন হয়ে গেলো। কোন কারণ ছাড়া তোমাকে মন খারাপ করে থাকতে দেখিনি। বলো কি হয়েছে..?
বউঃ- বিয়ে বাড়িতে গিয়েছিলাম। দেখেছো অন্য বউদের গায়ে কি ছিলো.! মানুষ আমার দিকে তাকিয়ে মজা নিচ্ছিল😭
আমিঃ- (এবার বুঝতে পরলাম তাহলে কেন বউয়ের এতো অভিমান। অবশ্য বউ ঠিকি বলেছে,বিয়ের এতোদিন হয়ে গেছে তাকে কিছু দিতে পারিনি। আর সামর্থ্য বা কোথায়,ভালোবাসা ছাড়া দেওয়ার মতো আমার কাছে কিছু নেই) বউকে বললাম আচ্ছা কি চাই বলো।
আমাদের গুগল নিউজ ফলো করুন
বউঃ- আমার কি আছে বলো তো হৃদয়। ভালো একটা শাড়ী নেই, দামী কোন গহনা নেই। এরপর কোন জায়গা গেলে তুমি একাই যাইবা। আমাকে নিয়ে যাওয়ার কোন দরকার নেই।
আমিঃ- বউকে কাছে নিয়ে বললাম,আচ্ছা এই মাসের বেতন টা হয়ে গেলে তোমার জন্য একটা ভালো শাড়ি নিয়ে আসবো।
বউঃ- লাগবে না🥺
আমিঃ- বউকে কাছে নিয়ে আদর করে ভালোবাসা দিয়ে সব অভিমান ভুলিয়ে দিলাম৷
সকালে ঘুম থেকে উঠে প্রতিদিন এর মতো অফিসে গেলাম🥰😘
চলবে?
আমাদের ফেসবুক পেজ ফলো করুন
আশা করছি গল্পটা আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন। আজ আমাদের সাথেই থাকুক।
ধন্যবাদ!
