গল্পঃতালাকনামা (divorce) পর্বঃ- ০১
লেখকঃ- হৃদয় আহমেদ অয়ন
বাসর রাতেই বউ আমাকে সরাসরি বললো তাকে তালাক দিতে হবে। আজকে এই দিনে বউয়ের মুখে এমন একটি কথা শুনতে হবে মোটেই প্রস্তুত ছিলাম না।
পরাশোনা শেষ করে ঢাকায় চাকরি করছি। বন্ধুরা বিয়ে করে দুই একটা বাচ্চার বাবা হয়ে গেছে। আমার এখনো বিয়ের জন্য মেয়ে দেখা হয়নি। ভেবেছিলাম আরো কিছুদিন পরে বিয়ে করবো। কারণ বাবার পরে পরিবারের হাল টা আমাকেই ধরতে হবে। মধ্যবিত্ত পরিবারের সন্তান আমি।বরো দুই বোন এবং ছোট্ট একটা বোন আছে। বরো দুই বোনের বিয়ে হয়ে গেছে আর ছোট্ট একটা বোন অষ্টম শ্রেণিতে পরাশোনা করছে। ভেবেছিলাম ওর বিয়ে টা দিয়ে তারপর বিয়ে করবো। কিন্তু এইবার আর রক্ষা হলো না। বাড়ি থেকে ফোন করে মা সরাসরি বললো এইবার বিয়ে না করলে আমার সাথে তারা কেউ কথা বলবে না। এদিকে ছোট বোনের পাকনামি ভাইয়া তারাতারি বিয়ে করো ভাবি কে দেখবো। তোর বন্ধুরা সবাই বিয়ে করেছে,আার তুই এখনো বসে আঙ্গুল খাচ্ছিস। অবশেষে রাজি হয়ে গেলাম। পরিবার থেকে মেয়ে দেখে বিয়ের দিন তারিখ ঠিক করলো। আমি অফিস থেকে ছুটি নিয়ে বিয়ে করার উদ্দেশ্য বাড়িতে রওনা দিলাম।
-----------
আরো পড়ুন,
👉অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ- ০১ । রোমান্টিক ভালোবাসার গল্প
👉অভিশপ্ত জীবনের গল্প পর্বঃ ১ম । ভালোবাসর গল্প
----------------------
এলাকার বরো ঘরের মেয়ে ফারিয়া।মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেও অনেক কষ্টে পরাশোনা করে ভালো চাকরি করছি। ফারিয়া তার বাবার বরো মেয়ে। ছোট্ট একটা ভাই আছে তার। আমি বিয়ের আগে ফারিয়ার সাথে ফোনে কথা বলেছি, বিয়েতে তার সম্পূর্ণ মতামত ছিলো। অবশেষে বিয়ের সব কাজ শেষ করে বাড়িতে চলে আসলাম। বাসর ঘরে আসতেই বউ আমাকে বললো আপনি আমাকে ধরবেন না।
আমি অবাক হয়ে দাড়িয়ে পরলাম..?
ফারিয়াঃ- দেখেন এই বিয়ে আমাকে বাধ্য হয়ে করতে হয়েছে..?
আমিঃ- কিহ্, বিয়ের আগে আমি আপনের সাথে কথা বলেছি। তখন তো আপনি কিছু বললেন নাহ্।
ফারিয়াঃ- আমি সবুজ ভালোবাসি।
আমিঃ- কে সবুজ..?
ফারিয়াঃ- আমার বয়ফ্রেন্ড। সবুজ এর সাথে অনেকবার পালিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছি। কিন্তু পরিবারের কারণে পারিনি। বাবা বলেছিলো বংশের মুখে চুনকালি দিলে সে নিজেকে শেষ করে দিবে। অবশেষে বাধ্য হয়ে আপনাকে বিয়ে করতে হয়েছে।
আমিঃ- বাধ্য হয়ে মানে। আপনি কি অবুঝ নাকি যে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে নিলেন.! এখন তাহলে কি হবে।
ফারিয়াঃ- আমাকে তালাক দিতে হবে।
আমিঃ- আমি পারবো নাহ্। আপনি নিজে থেকে করিয়ে নিয়েন..! ( কথাটা বলে পাশে থাকা চেয়ারে বসে পরলাম)
ফারিয়াঃ- প্লিজ আমি আপনার কাছে হাতে ধরে মিনতি করে অনুরোধ করছি, আমি তালাক দিলে বাবা বুঝবে আমি আপনার সংসার করতে চাইনা। সবুজ কে পাওয়ার জন্য আপনাকে তালাক দিয়েছি। আর আপনি যদি তালাক টা দেন তাহলে সবাই মনে করবে আপনার আমাকে ভালো লাগেনি। প্লিজ😢
আমিঃ- ফারিয়া আমার কাছে হাত তুলে মিনতি করছিলো। বুঝতে পারছিলাম না আমি কি করবো। ফারিয়া কে প্রশ্ন করলাম সবুজ আপনার পরিবার এর সাথে কথা বলেনি.?
ফারিয়াঃ- হুম। বাবা সবুজ কে একদম পছন্দ করতো না।
আমিঃ- আচ্ছা আপনি ঘুমিয়ে পরেন। সারাদিন অনেক ঝামেলা গেছে। আমিও ঘুমিয়ে পরবো আর এই বিয়ষয় নিয়ে পরে কথা বলবে।
ফারিয়াঃ- প্লিজ আমার পরিবার যেন জানতে না পারে আমি আপনাকে এইসব বলেছি।
আমিঃ- এইসব নিয়ে চিন্তা করতে হবে না। কাউকে কিছু বলবো না, ঘুমিয়ে পরেন🥺
____
_______
__________!
আরো পড়ুন,
👉মেয়েটা সত্যি ভালোবাসতো । ভালোবাসার গল্প
ঘরের একটা কোনায় চেয়ার এ বসে আছি। বাইরে অনেক হৈচৈ..! একমাত্র ছেলের বিয়ে বলে কথা আনন্দ তো থাকবেই। এদিকে আমার সাথে যে কি হচ্ছে, ফারিয়ার দিকে খেয়াল করে দেখলাম ঘুমিয়ে পরেছে। মানুষের মুখে শুনেছিলাম বাসর রাত নাকি স্বামী স্ত্রীর জীবনের শ্রেষ্ঠ ও সরনীয় রাত। সারাজীবন সরনীয় করে রাখে এই জীবনের প্রথম রাত। আমি ও সরনীয় করে রাখবো আজকের এই ঘটনা। চাইলেও কোনদিন ভোলা যাবে না। ভেবেছিলাম কি হবে আর কোথায় থেকে কি হয়ে গেলো। আমার সাথে এমন একটা ঘটনা ঘটবে এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ভাবছি কীভাবে ফারিয়া কে তালাক দিবো। আমার পরিবার যখন জানতে চাইবে তালাকের কি কারণ আমি তখন কি বললো। কি করে বলবো তাদের পছন্দ করা মেয়ে অন্য একজনকে ভালোবাসে। মনে হাজার টা অদ্ভুত প্রশ্ন ও মাথা ভর্তি ভাবনা নিয়ে কখন ঘুমিয়ে পরেছিলাম বুঝতেই পারিনি।
নতুন নতুন গল্প সবার আগে পেতে,
আমাদের গুগল নিউজ ফলো করুন
আমাদের ফেসবুক পেজ ফলো করুন
আশা করছি আপনাদের সকলের গল্পটা অনেক ভালো লেগেছে। যদি গল্পটা ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর পুরো গল্প টা পরার অনুরোধ রইলো 🥰🥰
পরের পর্বের জন্য অপেক্ষা করুন এবং ভিজিট করতে থাকুন প্রতিদিন।
ভালো থাকুন সুস্থ থাকুন!
ধন্যবাদ❤️
