গল্পঃ অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৬ । রোমান্টিক ভালোবাসার গল্প
লেখকঃ হৃদয় আহমেদ অয়ন
একটু পরে একটা নার্স এসে খবর দিলো আপনার ফুটফুটে কন্যা সন্তান হয়েছে। আনন্দে মনটা ভরে গেলো। কারন মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) ঘোষণা করেছিলেন যার একটি কন্যা সন্তান হবে সে একটি জান্নাত পাবে। যার দুটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সে দুইটি জান্নাত পাবে। মেয়েকে দেখার জন্য ভিতরে প্রবেশ করলাম। দেওয়ার মতো আমার কাছে ভালোবাসা ছারা আর কিছু ছিলো না। কোলে নিয়ে আদর করে কপালে একটা চুমো দিলাম।
মেয়ের নাম রাখলাম তামান্না ইসলাম জান্নাত 😔 মা বললো বাবা মিষ্টি নিয়ে আয়। এতোদিন পরে আমাদের ঘরে আলো করে নতুন মেহমান এসেছে। আমি আনন্দ ভরা মন নিয়ে খুশিতে মিষ্টি আনতে যাবো ঠিক তখনি দেখি বউ আমার হাত ধরে আছে। আমাকে কাছে ডেকে বললো আমার জন্য কিছু আনবা না।
আমিঃ- তোমার আবার কি চাই...?
বউঃ- ওমা, কি চাই মানে!! অনেক কিছু চাই আমার😌
আরো গল্প পড়ুন,
👉তালাকনামা পর্বঃ- ০১ । রোমান্টিক ভালোবাসার গল্প
👉অভিমানী বউয়ের ভালোবাসা পর্বঃ-০৪ । রোমান্টিক ভালোবাসার গল্প
আমিঃ-( বুঝতে পারছি না বউ এমন বায়না ধরলো কেন। এখন আবার কি চাইবে কে জানে🙄) আচ্ছা কি চাই বলবে তো নাকি.?
বউঃ- বেশি করে চকলেট নিয়া আসবা।
আমিঃ- কিহ্😡এখন এইসব কেমনে.. মা বাবা আছে এখানে..!
বউঃ- নেকামি করে বলা শুরু করলো👉হুমমমম.. আমি চকলেট খাবো, দিবা নাকি সেটা বলো..?
আমিঃ- আচ্ছা আনছি..😡
রাগটা যে উঠলো মনে হচ্ছে বউকে এই অবস্থায় কয়েকটা দিতে পারলে ভালো হইতো। আরে বাপ চকলেক খাবি ভালো কথা, কিন্তু এই সময় কেন চকলেট চাইতে হবে। সন্তান প্রসবের পরে মানুষ ফলমূল খাবে ভিটামিন যুক্ত খাবার খাবে। সেগুলো রাখা আছে কিন্তু ঐসব না খেয়ে উল্টো আবদার এখন তার চকলেট খেতে ইচ্ছে করছে। কিন্তু মা- বাবার সামনে দিবো কি করে। ভাবতেই তো লজ্জায় ভিতর টা কেমন করছে।
আবার না আনলে তাহলে তো বড্ড অভিমান করে থাকবে। হয়তো কথাও বলবে না আমার সাথে।মিষ্টির দোকান থেকে মিষ্টি আর কিছু চকোলেট নিয়ে আবার হসপিটালে হাজির হইলাম। সবাই মিষ্টি মুখ করলো, বউ সবার সামনে ডেকে নিয়ে আস্তে করে বললো চকলেট আনছো🤨🤨
আমিঃ- পকেট থেকে চকলেট গুলো বের করে বউয়ের হাতে দিয়ে অন্য দিকে চলে গেলা😂 কেউ দেখলে আর উপায় নাই🙈
আমিঃ- ডাক্তার বললেন কালকে বিকালে আপনার বউ এবং সন্তানকে বাসায় নিয়ে যেতে পারবেন। সারাদিন কেটে রাত হয়ে গেলো। মা- বাবাকে বললাম চলো তোমাদের বাসায় রেখে আসি। কিন্তু তারা এই সময় তানিয়ার সাথেই হসপিটালে থাকতে চায়। অবশেষে মাকে তানিয়ার কাছে রেখে আমি বাবাকে বাসায় রেখে আসলাম। সাথে তানিয়ার বাবা ও ছিলো।
সকাল হলেই হতাশার ছাপ ভেসে উঠবে আমার মুখে,চাকরির খোঁজে বেরিয়ে পরতে হবে অজানা ঠিকানায় ।মনের ইচ্ছাশক্তি কে কাজে লাগিয়ে রোজ বাসা থেকে বের হয়ে যাই একটা চাকরির জন্য। প্রতিদিন অফিসে যাওয়ার সময় মতো আজকেও বেরিয়ে পরলাম। কোন লাভ হয়নি হতাশা নিয়ে আজকেও চলে আসলাম। একটু পরে তানিয়া ও মেয়েকে বাসায় নিয়ে আসতে হবে। তাই দেরি না করে হসপিটাল এ চলে গেলাম।
আরো গল্প পড়ুন,
👉ধর্ষিতা বউ পর্ব-০১। ভালোবাসার গল্প
_____
____________
বাইক বিক্রি করে যা টাকা পেয়েছিলাম প্রায় শেষের দিকে। মা-বাবা আরো কিছুদিন থাকবে আমাদের কাছে। মা মাঝে মাঝে জিজ্ঞেস করে আমার মন খারাপের কারণ কি?
আমি প্রায় সময় মুখে মিথ্যে হাসি নিয়ে বলি সব ঠিক আছে। রাতে ঘুমানোর আগে তানিয়া বললো মা- বাবাকে সব বলে দিয়েছি।সামনে মাসে আমরা সবাই বাড়ি যাবো। তোমাকে আর সকালে মিথ্যে অফিসে যাওয়ার নাম করে চাকরি খুজতে হবে না।
আমিঃ- তুমি এইসব কেন বলেছো?
বউঃ- দেখো হৃদয়, মিথ্যে নিয়ে বেচে থাকা যায়না। খারাপ সময়ে যদি তোমার পরিবার থেকে দূরে থাকো তাহলে তোমার কষ্ট টা বেড়ে যাবো।একটা মিথ্যে চাপা দিতে অনেকগুলো মিথ্যের আশ্রয় নিতে হয়।মা আমাকে অনেকবার বলেছে আমার ছেলের মন খারাপ করে থাকে কেন। আমি আর সত্যি টা লুকাতে পারিনি। মা- বাবা কে বলে দিয়েছি,এখন সবাই মিলে সিদ্ধান্ত নিলো সামনে মাসেই আমরা বাড়ি যাচ্ছি, বাবা বলেছেন তোমাদের যে জমি গুলো আছে দুইজন মিলে চাষ করলেই অনেক ভালোভাবে সংসার চলে যাবে। প্লিজ মন খারাপ করো না।
আমিঃ- বউয়ের কথা শুনতে শুনতে মেয়ের দিকে চোখ পরলো। মেয়ে ঘুমিয়ে পরেছে, আমি আস্তে করে মাথায় হাত দিলাম। একটু পরে বউয়ের দিকে তাকিয়ে বললাম বাবা - মা যদি সত্যি চায় আমি বাড়িতে চলে যাই তাহলে আমার কিছু বলার নেই। কিন্তু আপনি বাপের বাড়িতে আসবেন কেমনে।অনেক দূরে হয়ে যাবে তো🤣😂
বউঃ- জন্ম নিয়ে শুনতে হয় বরো হলে অন্যের ঘরে যেতে হবে। বিয়ের পরে শ্বশুর বাড়িতে মানুষ বলে এইটা তো অন্যের ঘরের মেয়ে। কিন্তু আল্লাহ আমাকে এইসব কথা শোনায়নি কোনদিন৷ আমি তোমার বাবা- মায়ের মাঝে খুজে নেই আমার বাবা - মা কে।
কিছুদিন পরে পরে অভিমানী বউয়ের কথা শুনে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। বউকে একটু ভালোবেসে চুমো দিয়ে মেয়েকে মাঝখানে রেখে ঘুমিয়ে পরলাম। মাস প্রায় শেষের দিকে । পরের দিন সকালেই সবাই মিলে বেড়িয়ে পরলাম গ্রামের বাড়িতে উদ্দেশ্য করে...
-
নতুন নতুন গল্প পেতে আমাদের সাইটে ভিজিট করুন প্রতিদিন। আর গল্প গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করেন। 🥰
ধন্যবাদ ❤️
