তালাকনামা পর্বঃ- ০২ । রোমান্টিক ভালোবাসার গল্প

 গল্পঃ তালাকনামা পর্বঃ- ০২ । রোমান্টিক ভালোবাসার গল্প

লেখকঃ হৃদয় আহমেদ অয়ন 

তালাকনামা পর্বঃ- ০২ । রোমান্টিক ভালোবাসার গল্প



একটু পরেই দেখি ফারিয়া আমার গায়ে হাত দিয়ে ধাক্কা দিচ্ছে।

ফারিয়াঃ- উঠে পরেন,সকাল হয়ে গেছে।

আমিঃ- আর একটু ঘুমাই।

ফারিয়াঃ- নাহ্, অনেক ঘুমাইছেন, উঠে ফ্রেশ হতে হবে।

আমিঃ- দুর, ভালো লাগে না। ( কি এমন করেছি যে ফ্রেশ হতে হবে) মনে মনে দুঃখ প্রকাশ করলাম। একটু পরে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নিলাম। ফারিয়া একটু পরে ফ্রেশ হয়ে আসলো। সকালে সবাই মিলে একসাথে নাস্তা করলাম।  দুপুরের পরে আবার নুসরাতের বাড়ি থেকে আমাদের নিতে আসবে।  বাড়িতে অনেক আয়োজন করা হলো। দুপুরের খাওয়া শেষ করে আমি বন্ধুদের সাথে একটু আড্ডা দিলাম। ভেবেছিলাম সবাই কে রাতের কথা টা নলা ধরকার। কিন্তু আবার নিজে থেকেই চুপ হয়ে গেলাম৷ সমেস্যা টা যেহেতু আমাদের তাহলে সবাধান টা আমাকেই করতে হবে। বিকালে ফারিয়া কে নিয়ে তাদের বাড়িতে চলে আসলাম। কালকে রাতে ঘুম হয়নি, ভেবেছিলাম আজকে একটু তারাতারি ঘুমাবো।  রুমে ঘুমানোর জন্য এসে দেখি ফারিয়া ফোন হাতে নিয়ে মন খারাপ করে বসে আছে। আমাকে দেখে শরীরে থাকা কাপর টেনে ঠিক করে  একটু হেসে বললো আজকে আপনি বিছানায় শুয়ে পরুন। আমি শোফায় ঘুমাবো।

আমিঃ- কিন্তু আপনাকে এতো চিন্তিত দেখাচ্ছে কেন.?

ফারিয়াঃ- কোই কিছু নাহ্ তো। এমনি মনটা ভালো নেই। 

আমিঃ- সেটাই তো,কি হয়েছে আমাকে বলতে পারেন।

ফারিয়াঃ- সবুজ কে অনেকবার ফোন দিলাম, বারবার ফোন বন্ধ বলছে। 

আমিঃ- হয়তো আপনার বিয়ে হওয়াতে অনেকটাই কষ্ট পেয়েছে।  তাই ফোন বন্ধ করে রেখেছে।  

ফারিয়াঃ- কিন্তু বিয়ের আগের দিনেও কথা হয়েছে। তারপর  একটু নেকা কান্নার আওয়াজ করে বললো,আপনি ঘুমিয়ে পরেন। 

আমি ঘুমিয়ে পরলাম। পরের দিন আবারো আমাদের বাড়িতে চলে আসলাম। অফিসের ছুটি শেষ হয়ে গেলো। সবার থেকে বিদায় নিয়ে ঢাকা চলে আসলাম। আসার সময় ফারিয়া কে বলেছিলাম, হয়তো বা আপনার জন্য  পরিপূর্ণ হতে পারিনি।  তবে এমন কিছু করবেন নাহ্ যার কারনে আমাদের পরিবারের মান সম্মান এর ক্ষতি হয়। আপনার ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দিবো ইনশাআল্লাহ।  

..........

.......................

বিয়ের দুই মাস পূর্ণ হয়ে গেলো। মা ফোন করে বললো ফারিয়া কে আমার কাছে নিয়ে আসতে। কিন্তু বাবা- মাকে বুঝাতে পারছিলাম না ফারিয়া আমার থেকে ওখানেই ভালো আছে। আমার কাছে নিয়ে আসলে অশান্তি টা আরো বেরে যাবে। কিন্তু মায়ের কথা অমান্য করা ঠিক হবেনা। তাই বাড়িতে চলে আসলাম ফারিয়া কে আমার কাছে নিয়ে আসার জন্য।  খাওয়ার সময় বাবা বলছিলো,

বাবাঃ- বউমার দিকে খেয়াল রাখবি, মাঝে মাঝে অফিস ছুটিতে  ঘুরতে নিয়ে যাবি। বউমার যেন কোন অযত্ন না হয়..!

আমিঃ- জ্বি বাবা।

মা ফারিয়ার দিকে তাকিয়ে বললো মা, আমার একটা মাত্র ছেলে। তুমি খেয়াল রাইখো কিন্তু। 

ফারিয়াঃ- মাথা টা হালকা নাড়া দিয়ে স্বীকার করলো।

সবার থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্য রওনা দিলাম।  গাড়িতে বসে আছি,ফারিয়া বললো আমি আপনার সাথে এক বিছানায় এতো দিন কেমন করে থাকবো৷ এখন তো সবার থেকে দূরে এসেছি। আপনি  একটু তারাতাড়ি তালাকের ব্যবস্থা টা করেন।

আমিঃ- এক বিছানায় থাকতে হবে কেন। আমি যেই ফ্ল্যাট টা ভাড়া নিয়েছি সেখানে দুইটা রুম আছে। আপনি চাইলে অন্য রুমে থাকতে পারবেন। 

ফারিয়াঃ- আর তালাকের বিষয় টা..???

আমিঃ- উকিলের সাথে কথা বলতে হবে। বাসায় যাওয়ার পরে আপনাকে নিয়ে উকিলের সাথে দেখা করবো। 

ফারিয়াঃ-  হুম🥰🥰

গাড়িতে ফারিয়া ঘুমিয়ে পরেছিলো। তার মাথা টা আমার কাঁধে ছিলো,হাত দিয়ে বারবার সরিয়ে দিয়েছিলাম কিন্তু বারবার আমার কাধে মাথা রাখছিলো। কারণ,মানুষ ঘুমের মধ্যেও একটু শান্তিতে ঘুমাতে চায়। কিছুক্ষণ পরে আমিও ঘুমিয়ে পরেছিলাম। একটু পরে কন্ট্রাক্টর মামা ডাকে দুইজনের ঘুম ভেঙে গেলো। চোখ খুলে দেখি আমার মাথাও ফারিয়ার মাথার সাথে লেগে আছে।গাড়ি থেকে নেমে ফারিয়া কে নিয়ে নতুন ফ্লাটে উঠলাম। ফারিয়ার অনেকটাই পছন্দ হয়েছে,আর একটু বেশি খুশির কারণ হলো সে আলাদা বিছানায় ঘুমাতে পারবে।

বিকালে গোসল শেষ করে বাইরে থেকে নাস্তা নিয়ে আসলাম। ফারিয়া কে বললাম নাস্তা খেয়ে আপনি তৈরি হয়ে নিন,উকিলের সাথে দেখা করতে যাবো। খাওয়া শেষে ফারিয়া কে নিয়ে উকিলের কাছে গেলাম। 

উকিলঃ-  দেখেন আপনাদের বিয়ে হয়েছে বেশি দিন হয়নি। মাত্র দুই মাস হয়েছে,এতো তারাতারি তালাক করানো সম্ভব না। আইন অনুযায়ী আপনাদের কয়েক মাস  অপেক্ষা করতে হবে। অনেক বরো বরো অপরাধ তুলে ধরতে হবে একজন অন্য জনের বিরুদ্ধে। 

ফারিয়াঃ- স্যার, তারপরও কতোদিন লাগতে পারে।

উকিলঃ- কম করে হলেও ৪/৫ মাস তো লাগবেই,বেশিও লাগতে পারে।

উকিলের সাথে দেখা শেষ করেই বাসায় চলে আসলাম। ফারিয়া কে বললাম আপনি কোন রুমে থাকবেন। যেটা ভালো লাগে সেটাতেই আপনি থাকবেন তাতে আমার কোন সমেস্যা নেই। ফারিয়া তার পছন্দ করা রুমে জিনিসপত্র নিয়ে চলে গেলো।  আমি আমার বিছানা টা ঠিক করে ফোন চাপছি। কালকের দিন পরে অফিসে যাবো তাই দেরি করে ঘুমালে সমেস্যা হবে না। পরের দিন প্রায় সকাল দশটা পার হয়ে গেছে..!!  ফারিয়া আমায় ডাকছে,অনেক বেলা হয়ে গেছে উঠে পরেন। নাস্তা করতে হবে না..?

আমিঃ- আজকে অফিস বন্ধ তো..! আর একটু ঘুমাই😔

ফারিয়াঃ- নাহ্, নাস্তা করে পরে আবার ঘুমাবেন। এখন উঠে আগে নাস্তা করেন।

আমিঃ- আরে ঘুমাতে দেন নাহ্ একটু। কেন ডাকাডাকি করছেন। এতো ভালোবাসা দেখাতে হবে না,আপনি খেয়ে নেন।

ফারিয়াঃ- কিছু না বলে আমার ওখান থেকে চলে গেলো। আমি আর একটু ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি ফারিয়া ফ্লাটের কোথাও নেই।




পুরো গল্পটা পরার অনুরোধ রইলো..

পরের পর্ব পেতে অপেক্ষা করুন 🥰🥰

x

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.